নয়াদিল্লি : হড়পা বানে বিপর্যস্ত নেপালের পাশে রয়েছে ভারত। পঞ্চম মানবিক সহায়তা পাঠানো হয়েছে নেপালে।
বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, “পঞ্চম ভারতীয় বিমান নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে রয়েছে বিশেষ সরঞ্জাম-সহ ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল এবং ৫.৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ।”
নেপালে বিপর্যয়ের পরে সাতদিন কেটে গিয়েছে। এখনও নিখোঁজ চার হাজারের বেশি মানুষ। উদ্ধারকাজে আরও গতি আনতে ভারত বুধবার সকালে নেপালে পাঠাল পঞ্চম এয়ারক্র্যাফ্ট। ১১ সদস্যের উদ্ধারকারী দল সেই এয়ারক্র্যাফ্ট নিয়ে রওনা হলেন নেপালের উদ্দেশে। সঙ্গে রয়েছে ৫.৫ টন ত্রাণসামগ্রী ও জরুরি মেডিসিন।

