ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে বড় আইনি ধাক্কা কালীঘাট তৃণমূল কংগ্রেসের

কলকাতা : হাইকোর্টে বড় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে যে অন্তর্বর্তী আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ফ্রিজ অবস্থাতেই থাকছে দলের অ্যাকাউন্টগুলি। ইডির তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, যার মধ্যে বিতর্কিত তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে খবর।

এই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। তাঁদের বক্তব্য ছিল, এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ থাকার পরও ইডি কীভাবে নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে? সেই প্রশ্ন তুলে পরবর্তীতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করা হয়। গত সপ্তাহেই এই মামলার শুনানি শেষ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =