সরকারি সামগ্রিক মজুতের দায়ে ধৃত মেহেবুব রহমান

হুগলি : সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমানকে। তাঁর বাড়ি পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গ্রামে।

অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়ির পাশের একটি গোডাউনে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুড়া থানার পুলিশও। এরপর গোডাউনে তল্লাশি চালিয়ে কয়েকশো সরকারি ত্রিপল উদ্ধার হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মেহেবুব রহমানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। সরকারি ত্রাণের সামগ্রী কীভাবে ওই গোডাউনে মজুত ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =