মুর্শিদাবাদে পিকআপ ভ্যানে ধাক্কা ই-রিকশার, আহত ৬ পড়ুয়া

মুর্শিদাবাদে : স্কুলে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি ই-রিকশা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া ই-রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা পিক-আপ ভ্যানে।

সারগাছির কাছে পুরনো জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় দুই ছাত্রী এবং ই-রিকশার চালক গুরুতর জখম হয়েছেন। চোট লেগেছে আরও চার ছাত্রীর। জখমদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ই-রিকশাটি জোরে চলছিল। হঠাৎ একটি কুকুর সামনে চলে আসায় সেটি নিয়ন্ত্রণ হারায়। এর ফলে দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =