“তৃণমূলের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে”, দাবি অগ্নিমিত্রার

শিলিগুড়ি : “তৃণমূল নেতারা তোলাবাজি ও লুঠপাটে মত্ত । তাদের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে এমন স্লোগান তুলছে। জনতা তাদের প্রকৃত চরিত্র চিহ্নিত করে নিয়েছে।” এভাবেই তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, নিয়োগ দুর্নীতি ও উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগে রবিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা ‘চোর’ শ্লোগান প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন। একইসঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে আগের সরকারের ব্যর্থতাকে তুলে ধরেন তিনি।

তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে, তা সরকার কঠোরভাবে খতিয়ে দেখবে। প্রতিটি নিয়োগের ন্যায্যতা যাচাই করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =