শিলিগুড়ি: শনিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
বর্ষীয়ান এই বাম নেতার অসুস্থতার খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোনালাপে মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই সময় শিলিগুড়িতে এসে তিনি স্বয়ং অশোক ভট্টাচার্যকে দেখতে যাবেন। এদিকে, রবিবার সকালে অশোক ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও, অসুস্থ প্রবীণ বাম নেতার পাশে বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্ব এসে দাঁড়ানোয় তা বাংলার রাজনৈতিক সৌজন্যের এক নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

