শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে ধৃত ৩ অভিযুক্তের ১৩ দিনের সিআইডি হেফাজত

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বিহার এবং উত্তর প্রদেশ থেকে তিন শার্প শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এসিজেএম আদালতে পেশ করা হলে, বিচারক তাদের ১৩ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই খুনের নেপথ্যে থাকা ষড়যন্ত্র, অর্থের উৎস, অস্ত্র সরবরাহ এবং মূল পাণ্ডার খোঁজ চালাবে।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনকে বিহারের বক্সার জেলার মুফাসসিল থানা এলাকা থেকে এবং বাকি দু’জনকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, বিহার পুলিশ এবং উত্তর প্রদেশ পুলিশ যৌথভাবে এই মামলার তদন্ত চালাচ্ছে।

তদন্তে আরও উঠে এসেছে যে, অভিযুক্তরা পালানোর সময় টোল প্লাজায় অনলাইনে পেমেন্ট করেছিল। এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ধৃতরা পেশাদার শার্প শ্যুটার এবং তারা অস্ত্র চালনায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বলে সূত্রের দাবি।

পুলিশের প্রাথমিক অনুমান, এই হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং খুনের আগে দীর্ঘ সময় ধরে রেইকি করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সরঞ্জাম ও নথি উদ্ধার করা হয়েছে, যা সাধারণত হাই-প্রোফাইল খুনের ঘটনায় ব্যবহার করা হয়। বর্তমানে এই সমস্ত নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =