মুর্শিদাবাদ : বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার গ্রেফতার হলেন। শনিবার রাতে তাঁকে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে,ধৃতকে রবিবার বহরমপুর আদালতে পেশ করা হবে। ভীষ্মদেব কর্মকার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বহরমপুরে ভোট পরবর্তী হিংসায় তাঁর নামে মামলা হয়েছিল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

