ইতিহাস গড়ে এএফসির কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা 

চীনের মাটিতে ইতিহাস ভারতের মেয়েদের। এএফসি অনুর্দ্ধ-১৭ মহিলা এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের মেয়েরা। শুক্রবার লেবানের বিরুদ্ধে ম্যাচে ৪-০ গোলে বড় জয় পেয়েছে ভারত। জোড়া গোল করেছেন রায়গঞ্জের প্রীতিকা বর্মন। ভারতের হয়ে আরও দুটি গোল করেন আলভা দেবী এবং জয়া।
ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সমীকরণ ছিল ফিলিপিন্স বনাম চাইনিজ তাইপেই ম্যাচে ফিলিপিন্সকে কমপক্ষে ১২ গোলের ব্যবধানে অথবা চাইনিজ তাইপেইকে ১৩ গোলের ব্যবধানে জিততে হবে। তবেই ভারতকে পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে তারা। কিন্তু এই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ভারত পৌঁছে গেল নকআউটে। আগামী ১১ মে প্রথম কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ গ্রুপ এ-র চ্যাম্পিয়ন তথা আয়োজক চীন। এই ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ চীনকে হারিয়ে সেমিফাইনালে যাওয়াই লক্ষ্য থাকবে ভারতীয় দলের। সেমিফাইনালে উঠতে পারলে বিশ্বকাপ নিশ্চিত। মরক্কোতে ২০২৬ ফিফা অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেবে ভারতের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =