৬০ কিমি বেগে কালবৈশাখীর ভ্রুকুটি বঙ্গে, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

কলকাতা  : তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমের মাঝেই এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

কলকাতায় শুক্রবার গরম ও অস্বস্তি আরও বাড়বে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে সপ্তাহান্তেই তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি ফেরাতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় তাকে চলতি মরসুমের ‘কালবৈশাখী’ হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা। ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইলে সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে।

নির্বাচনী আবহে বাংলার এই ‘দ্বৈত শাসন’ অর্থাৎ দক্ষিণে গরম আর উত্তরে বৃষ্টির পূর্বাভাস চিন্তায় রাখছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =