রাজ্য জুড়ে জনসংযোগ, নতুন উদ্যমে এগোনোর চেষ্টা বিজেপি-র

কলকাতা : “শক্তি কেন্দ্র স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও মজবুত হয়েছে।”

এক বিবৃতিতে দলের তরফে জানানো হয়েছে, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের উদ্যোগে রাজ্যের প্রতিটি শক্তি কেন্দ্র এলাকায় ধারাবাহিকভাবে স্ট্রিট কর্নার মিটিং অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে এই কর্মসূচির মাধ্যমে বিজেপির উন্নয়নের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি পরিকল্পিত হয় এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-র নেতৃত্বে ও রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায়ের সহ-সমন্বয়ে গোটা রাজ্যে একটি সুসংগঠিত দল তৈরি করা হয়। রাজ্যের প্রতিটি জেলা ও বিভাগে দায়িত্ব ভাগ করে দিয়ে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা হয়েছে।

এই উদ্যোগের ফলে বহু নতুন কর্মী ও যুব নেতৃত্ব সামনে এসেছে। স্থানীয় স্তরে নতুন বক্তা তৈরি হয়েছে, যারা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিজেপির বার্তা তুলে ধরছেন। আগে যারা সক্রিয় ছিলেন না, তারাও এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ১০,০০০ স্ট্রিট কর্নার মিটিংয়ের লক্ষ্য নেওয়া হয়েছিল। তার মধ্যে ইতিমধ্যেই ৮,৩১৫টি মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে, যা দলের সংগঠন শক্তির একটি বড় প্রমাণ। আরও কিছু মিটিং প্রযুক্তিগত কারণে নথিভুক্ত না হলেও বাস্তবে তার সংখ্যা আরও বেশি।

জনবহুল এলাকা যেমন রেল স্টেশন, মেট্রো, বাজার ও বাসস্ট্যান্ডে এই কর্মসূচি বিশেষভাবে আয়োজন করা হয়েছে, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। এইভাবে বিজেপির বার্তা এখন রাজ্যের প্রত্যন্ত এলাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ বিশ্বাস করে, এই ধারাবাহিক জনসংযোগ ও সংগঠন গড়ে তোলার কাজ আগামী দিনে বাংলার পরিবর্তনের ভিত্তি তৈরি করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =