কলকাতা : “কলকাতায় এত কম বিমান কেন? কারণ উন্মাদ মমতার রাজধানী কারও ইচ্ছার তালিকায় নেই। আর কলকাতায় আন্তর্জাতিক পর্যটকদের আগমন নিয়ে এই দীর্ঘ আলোচনা এতটাই বিশৃঙ্খল যে, তা নিয়ে তোলপাড়।” সোমবার এক্সবার্তায় একথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (পূর্ব) চেয়ারম্যান অঞ্জনী ধানুকা মনে করেন, কলকাতা বিমানবন্দরে যদি আরও বেশি আন্তর্জাতিক বিমান আসত, তাহলে আন্তর্জাতিক আগমনের দিক থেকে বাংলা প্রথম স্থান অধিকার করত।
“মুম্বাইয়ে প্রতিদিন ৫১৬টি আন্তর্জাতিক বিমান আসে, যেখানে দিল্লিতে ৫৯০টি আন্তর্জাতিক বিমান আসে, যেখানে কলকাতায় মাত্র ৫১টি।”

