ভারত মন্ডপমে এআই সম্মেলন শুরু, ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রভাব নিয়ে পাঁচ দিনের সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে। সোমবার সকাল সাড়ে ৯টায় ভারত মণ্ডপমে এই সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলন শুরু হওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ (সকলের ভাল, সকলের সুখ)-এর বার্তা দিয়েছেন।

এই সম্মেলনের নাম ‘এআই-ইন্ডিয়া ইমপ্যাক্ট সামিট ২০২৬’। এই সম্মেলনে যোগ দেবেন গুগলের সুন্দর পিচাই, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান-সহ কমবেশি ৪০টি সংস্থার কর্তাব্যক্তিরা। যোগ দেবেন ২০টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষস্থানীয় নেতারা।

আগামী বৃহস্পতিবার এই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলন চলাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকও করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =