কর বাবদ প্রাপ্ত রাজস্ব থেকে ১.৪ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে : নির্মলা সীতারমন

নয়াদিল্লি : কর রাজস্বের ৪১ শতাংশ কেন্দ্রের তহবিলে রেখে দেওয়ার বিষয়ে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্র। সংসদে রবিবার ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কমিশনের সুপারিশ মতো ২০২৬-২৭ অর্থবর্ষে কর বাবদ প্রাপ্ত রাজস্ব থেকে ১.৪ লক্ষ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হবে বলেও তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০২৫-এর ১৭ নভেম্বর রাষ্ট্রপতির কাছে অর্থ কমিশন রিপোর্ট পেশ করে। সংবিধানের ২৮১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা সহ কমিশনের এই সুপারিশ সম্বলিত প্রতিবেদন সংসদে পেশ করা হবে।

উল্লেখ্য, রবিবার সাধারণ বাজেট পেশ করে রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ৯ বার সাধারণ বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করেছেন নির্মলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =