সেবা সেতু ক্যাম্পে ভিড়, অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস ঘাটালের বিধায়কের

সুমন মন্ডল,ঘাটাল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে ‘সেবা সেতু’ ক্যাম্প। আজ থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্প। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঘাটাল ব্লকের জলসরা হাই স্কুল, সুলতানপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর-সহ বিভিন্ন এলাকায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি খড়ার পৌরসভাতেও চলছে সেবা সেতু ক্যাম্প।সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকেই বিভিন্ন ক্যাম্পে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পগুলিতে সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং সহায়তা দেওয়া হচ্ছে।এদিন ক্যাম্প পরিদর্শনে আসেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।

বিধায়ক জানান, “কিছু ‘মাতৃশক্তি’ অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি। তাঁদের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে।” সেবা সেতু ক্যাম্প থেকে বিধায়কের আশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + ten =