বাংলার আবালবৃদ্ধবনিতা বঞ্চনার শিকার, পরিবর্তন চেয়ে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে সোমবার খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সমগ্র ভারত চিন্তিত।’

‘বিকশিত পশ্চিমবঙ্গ’ তৈরির যে স্বপ্ন প্রধানমন্ত্রীর রয়েছে তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও বাংলার উন্নয়নে কেন্দ্র সদা সচেষ্ট থেকেছে বলে জানান প্রধানমন্ত্রী। তারই অঙ্গ হিসাবে রাজ্যের ৫ কোটি মানুষ জন-ধন যোজনার মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন।

স্বচ্ছ ভারত অভিযানে তৈরি হয়েছে ৮০ লক্ষ শৌচালয়। কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তা পেয়েছেন ৫২ লক্ষ কৃষক। অটল পেনশন যোজনায় উপকৃত হয়েছেন ৫৬ লক্ষ প্রবীণ নাগরিক। ছোট ব্যবসায়ী-উদ্যোক্তাদের ২.৮২ লক্ষ কোটি টাকার ঋণ দিয়ে সাহায্য করা হয়েছে। উজ্জ্বলা যোজনায় ১ কোটির বেশি পরিবার রান্নার গ্যাসের সংযোগ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =