পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংবিধানে বিশ্বাসী নয় : কিরেন রিজিজু

তিরুবনন্তপুরম : মালদার ঘটনায় এবার তৃণমূলকে দুষলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সংবিধানে বিশ্বাসী নয়। শুক্রবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভারতের সংবিধানে বিশ্বাস করে না।

তৃণমূল মনে করে তারা বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে। আইনের শাসন এবং সংবিধান মেনে চলা উচিত। হতাশ হয়ে তৃণমূল আইন নিজের হাতে তুলে নিচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণ বাংলার তৃণমূল সরকারকে শাস্তি দিতে প্রস্তুত।”

সংসদের বিশেষ অধিবেশন প্রসঙ্গে রিজিজু বলেন, “আমরা আগামী ১৬ এপ্রিল সংসদ অধিবেশন আহ্বান করছি। তখন আমরা নারী সংরক্ষণ বিলটি উত্থাপন করব। নারীর ক্ষমতায়নই আমাদের অঙ্গীকার। নারীর ক্ষমতায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রাজনীতি করলে চলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =