প্রথম বুলেট ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ, ছুটবে শিলিগুড়ি ও বারাণসীর মধ্যে

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ পাচ্ছে প্রথম বুলেট ট্রেন। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । একইসঙ্গে এরাজ্যের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটি নতুন ফ্রেট করিডর চালু হচ্ছে বলেও জানান তিনি।

কলকাতা মেট্রোর সম্প্রসারণের বিশেষ জোর দিয়েছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও এনেছেন রেলমন্ত্রী।

রাজ্য সরকার সহযোগিতা করলে মেট্রোর কাজের গতি আরও বাড়ানো সম্ভব বলে জানা তিনি। অশ্বিনী বলেন, বহুবার আবেদন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িহাটার জমিজট কাটেনি। বাংলায় রেলের ১৭টি নতুন প্রকল্পের কাজ চলছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =