পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ইস্তফা, অন্তর্বর্তী দায়িত্ব পেলেন আর এন রবি

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এদিন দিল্লি গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তাঁর ইস্তফার পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর এন রবি-কে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। এখন থেকে তিনি তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই রদবদলকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আর এন রবি তাঁর কর্মজীবনে সিবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) মতো কেন্দ্রীয় সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =