কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের

তিরুবনন্তপুরম : কেরলমে ইউডিএফ-এর প্রত্যাবর্তন, অবসান এলডিএফ দীর্ঘ শাসনের। সোমবার কেরলমের মুখ্য়মন্ত্রী পদে শপথ নিলেন ভি ডি সতীশন।

তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশন শপথ নেওয়ার পর মন্ত্রীরাও শপথ নেন। কেরলম সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা। এছাড়াও পিকে কুনহালিকুট্টি, সানি জোসেফ, কে মুরালিধরন এবং মনস জোসেফ প্রমুখ মন্ত্রী হিসেবে শপথ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + sixteen =