কলকাতা : সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষের পথে। এখনই আরেকটি বিশ্বকাপের স্বাগতিক হওয়ার চিন্তাভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতেই আবার বিশ্বকাপ আয়োজন করতে চান তিনি। তবে এবার মেক্সিকো-কানাডাকে বাদ দিয়েই হতে চান একক স্বাগতিক।
শুক্রবার ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন ট্রাম্প। সেখানেই তিনি ইচ্ছাপ্রকাশ করেন আমেরিকাতে আরেকটি বিশ্বকাপ আয়োজনের।
ফিফা সভাপতির দিকে তাকিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “আপনাদের আবারও আমেরিকাকেই বেছে নেওয়া উচিত। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।”

