নয়াদিল্লি : শর্তসাপেক্ষে মুক্তি পেল অভিজিৎ দীপকে-সহ সিজেপি-র তিন শীর্ষ নেতা। আরও দু’জন হলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। রবিবার সকালে রবিবার দিল্লির একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন দলের আইনি শাখার প্রধান রত্না সিং। সিজেপি-র আইনি প্রধান রত্না সিং বলেছেন, একবছর শান্তি ভঙ্গ করা যাবে না, এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। এক বছরের জন্য শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ৫০,০০০ টাকার বন্ডে আদালত তাঁদের মুক্তি দেয়।
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। রবিবার সকালে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপক, আশুতোষ ও সৌরভ। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিং জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিন জনকে সতর্কতামূলক গ্রেফতার করা হয়েছিল সিজেপির তিন নেতাকে। দিল্লির আন্দোলনে যোগ দেওয়ার জন্য শনিবার সকালে মুম্বই থেকে তাঁরা রাজধানীতে পৌঁছোন। ১০.১৯ মিনিটে দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নেমেছিল। সেই বিমানে উঠে পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মুক্তির দাবিতে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল। তার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হল।

