লক্ষ্মীর ভান্ডার-এ আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার

কলকাতা : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার। আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল মাসিক ভাতার পরিমাণ।

বৃহস্পতিবার রাজ্য অন্তর্বর্তী বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা জানিয়েছেন, আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে। তাঁদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন, পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন। মাসে যাঁরা এত দিন ১০০০ টাকা করে পেতেন, তাঁরা পাবেন ১৫০০ টাকা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে ১২০০ টাকা করে পান। ফেব্রুয়ারি থেকে তাঁদের বরাদ্দ বেড়ে হবে ১৭০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 9 =