গরমের দহনজ্বালা, ৩৫.৯ ডিগ্রিতে পৌঁছলো কলকাতার তাপমাত্রা

কলকাতা : গরমের দহনজ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রার পারদ চড়ছে। রোদের তেজে অস্বস্তি আরও বাড়ছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, পশ্চিমের জেলাগুলিতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =