দু’দিনব্যাপী বৈঠকে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা : চলতি সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা।

রাজ্যে ৯ মার্চ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। এর একদিন আগে ৮ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকেরা। প্রায় সারাদিনব্যাপী বৈঠকের জন্য ৯ মার্চ দিন ধার্য হয়েছে।

সেদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক-সহ বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকদের আলাদা আলাদা করে বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, এর পরের দিন অর্থাৎ ১০ মার্চ সাংবাদিকদের মুখোমুখি হবেন তাঁরা।

দু’দিনব্যাপী ঠাসা কর্মসূচি রয়েছে। তাই এর একদিন আগেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সন্ধেয় কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের মুখে রাজ্যে কেমন প্রস্তুতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কতটা জোরদার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় কী কী ব্যবস্থা – ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশদে আলোচনার লক্ষ্যে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 4 =