পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে হিংসা ও ভয়মুক্ত, আশ্বাস নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত ভোট করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর তা, বুধবার আবারও জানিয়ে দেওয়া হয়েছে।

এদিনই দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেস একটি প্রতিনিধি দল।

সেই বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে এবারের ভোট হিংসা-মুক্ত এবং ভয়মুক্ত করাই প্রধান লক্ষ্য। কোনও রকম বুথ জ্যামিং বরদাস্ত করা হবে না। এদিকে, এদিন নির্বাচন সদন থেকে বেরোনোর পর মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =