“হলদিয়া অঞ্চলের প্রতিটি আসনেই বিজেপি জয়লাভ করবে।” মনোনয়ন জমা দিয়ে শুভেন্দুর হুঙ্কার

হলদিয়া : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় সভা থেকে আক্রমণাত্মক সুরে শাসক শিবিরকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ’ হতে দেওয়া হবে না, অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে রাজ্য ছেড়ে দেওয়া হবে না।” তাঁর দাবি, রাজ্যের নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর।

দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, এই লড়াই শুধুমাত্র ভোট নয়, বরং বাংলার ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হলদিয়া অঞ্চলের প্রতিটি আসনেই বিজেপি জয়লাভ করবে।” একই সঙ্গে তিনি সংগঠনকে আরও মজবুত করার উপর জোর দেন এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভা মঞ্চ থেকে তাঁর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনে আক্রমণাত্মক প্রচারই হাতিয়ার করতে চাইছে বিজেপি। রাজ্যের রাজনৈতিক ময়দানে উত্তাপ বাড়াতে শুভেন্দুর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twelve =