বীরভূম : বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপিকে এমনভাবে হারানো জরুরি যাতে তারা আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে… এবার বড় খেলা হবে।”
মমতা আরও বলেন, বিজেপি তাই করছে যা সিপিআই(এম) করত। নাম দেখে নাম মুছে দেওয়া হয়েছে। আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এদিন বীরভূমের নানুরে সেখানকার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে আল-আমিন মডেল স্কুল পাপুড়ি মাঠে সভা করেন মমতা।

