সুষ্ঠুভাবেই চলছে অমরনাথ যাত্রা, পবিত্র গুহার উদ্দেশে রওনা একাদশতম দলের

জম্মু : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বার্ষিক অমরনাথ যাত্রার একাদশতম দলটি রওনা হয়েছে। ৯,১০০-এরও বেশি পুণ্যার্থী বালতাল ও পহেলগামের দুটি বেস ক্যাম্পের উদ্দেশে যাত্রা করেছেন।

মোট ৯,১৫৩ জন তীর্থযাত্রী ৩৫৯টি গাড়ির কনভয়ে রওনা হন। তাঁদের মধ্যে ৩,৪২৯ জন তীর্থযাত্রী ১৪৯টি গাড়িতে করে বালতাল রুটের উদ্দেশ্যে এবং ৫,৭২৪ জন তীর্থযাত্রী ২১০টি গাড়িতে করে ঐতিহ্যবাহী পহেলহাম রুটের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই দলে ছিলেন ৬,৫২২ জন পুরুষ, ২,২৩৩ জন মহিলা, ১৮ জন শিশু, ২৬৭ জন সাধু, ১১২ জন সাধ্বী এবং একজন শিশু সাধক। আধিকারিকরা জানিয়েছেন, রবিবারের এই কনভয়ে কোনও বিদেশি বা তৃতীয় লিঙ্গের তীর্থযাত্রী ছিলেন না। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =