কালীঘাটে মমতার বাড়ির সামনে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : একদিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই একদল অতিউৎসাহী বিজেপি সমর্থক বাইক বাহিনী নিয়ে কালীঘাটে পৌঁছান। তৃণমূল সুপ্রিমোর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তাঁরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় মোতায়েন পুলিশ কর্মীরা তাঁদের সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনী নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতার বাড়ির সামনে থেকে নিরাপত্তার কড়াকড়ি অনেকটাই কমিয়ে দিয়েছিল লালবাজার। দীর্ঘদিনের পরিচিত সেই লোহার গার্ডরেল এবং মেটাল ট্র্যাক সরিয়ে ফেলা হয়েছিল। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা তিনি পাবেন। শুধু মমতার বাড়িই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ আবাসন থেকেও নিরাপত্তা বলয় অনেকটা শিথিল করা হয়েছে। কিন্তু আজকের এই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কালীঘাট এলাকা কার্যত দুর্গের চেহারা নিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া টহল দিচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =