তামিলনাড়ু ভোট গণনা ২০২৬ : রাজনৈতিক সমীকরণ বদলে দিল টিভিকে, একক বৃহত্তম দলে উঠে এল বিজয়ের দল

চেন্নাই  : তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ভোট গণনার প্রাথমিক প্রবণতা। অভিনেতা জোসেফ সি. বিজয় পরিচালিত নবীন দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) এবার একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।

প্রায় ১২.৫ শতাংশ ভোট গণনার ভিত্তিতে টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০১টি আসনে এগিয়ে রয়েছে। দলটির ভোট শেয়ার প্রায় ৩৪ শতাংশ বলে জানা গেছে।

এই ফলাফলের ফলে টিভিকে কার্যত সংখ্যাগরিষ্ঠতার (১১৮ আসন) খুব কাছাকাছি পৌঁছে গেছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ড তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে–এআইএডিএমকে দ্বিমেরু রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা এখনও চলছে এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =