Tag Archives: Horoscope

বিনেশ-কে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাল তৃণমূল

কলকাতা : আইপ্যাক-এর সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল-কে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, “আমরা বিনাশ চান্দেলের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।” ডেরেক বলেছেন, “চলুন এমন একটি সংস্থার কথা বলি, যা গতরাতে নিজস্ব নতুন নাম ঘোষণা করেছে। সংগঠনটি ইডি নামে পরিচিত ছিল। এখন তারা […]

সংবিধান ধ্বংসের চেষ্টা চলছে, ভোট প্রচারে বিজেপি-কে বিঁধলেন রাহুল

উত্তর দিনাজপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে রাহুল বলেন, “দেশে কী চলছে, তা আপনারা ভালই বোঝেন। বিজেপির ঘৃণা ছড়ানোর চিন্তাধারা সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে।” রাহুল বলেন, “সরাসরি সামনে এসে সংবিধানকে আক্রমণ করতে পারে না। কিন্তু যখনই সুযোগ পায় সংবিধানের উপর আক্রমণ করে। প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোককে বসায়। […]

বিনেশ-কে দিল্লির আদালতে পেশ, ১০ দিন হেফাজতে পেল ইডি

নয়াদিল্লি : কয়লা কেলেঙ্কারি মামলায় ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)-এর অন্যতম কর্তা বিনেশ চান্দেলকে ১০ দিনের জন্য হেফাজতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ভোরে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট এই নির্দেশ দিয়েছে। সোমবার কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক-কর্তার ঠিকানায় হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। রাতেই বিনেশকে ইডি গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা […]

বৈশাখে তীব্র তাপের আভাস, দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা

কলকাতা : বৈশাখের আগেই গরম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। তীব্র তাপের আভাস দিয়ে দিচ্ছে চৈত্রের রোদই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম আরও বাড়বে। বৃষ্টির স্বস্তির তেমন সম্ভাবনা নেই। মঙ্গলবারও কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। মূলত পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে […]

মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আত্মবিশ্বাসের সাথে চাকরিতে লাভের সুযোগ পাবেন। পড়াশোনা ও গবেষণামূলক কাজে আগ্রহ বাড়বে। বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে মান-সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতায় আয় বাড়তে পারে। বৃষ রাশি: ব্যক্তিগত জীবন এবং প্রেমজীবনে সুখের সময় আসবে। শিল্প ও সংগীতের প্রতি ঝোঁক বাড়বে। মনে কিছুটা চড়াই-উতরাই থাকতে পারে। পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে। মিথুন রাশি: আজ […]

কেন বেছে বেছে পশ্চিমবঙ্গে লজিকাল ডিসক্রিপেন্সি, প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির এই বিশেষ শ্রেনীটি কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে? ‘বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার’ অভিযোগের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সোমবার এই পর্যবেক্ষণ করেন। এই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, যে দেশে জন্ম, সেখানে ভোটাধিকার শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, মানুষের গভীর আবেগের […]

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের প্রতিনিধি দলের সফরে তৎপরতা

কলকাতা : ৩ দিনের সফরের প্রথমদিনেই অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে এদিন আলিপুরদুয়ারে যাবেন তাঁরা। দুপুর থেকে শুরু হয়েছে তার পূর্ণ প্রস্তুতি। সূত্রের খবর, এ দিন বিকেলে ভোটারদের সচেতনতা বাড়াতে কী কী কর্মসূচি নেওয়া যেতে পারে, তা নিয়ে […]

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে জারি গরমের সতর্কতা

কলকাতা : এ বার ভোগাবে গরম, তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাঁসফাঁস গরম পড়বে। গরম এবং অস্বস্তির কারণে ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ সারা রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পয়লা বৈশাখে আবার উত্তরবঙ্গের আট […]

সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: মনে কিছুটা অস্থিরতা থাকতে পারে। শিল্প ও সংগীতের প্রতি আগ্রহ বাড়বে। চাকরিতে পরিবর্তনের পাশাপাশি উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিধি বাড়বে, তবে পরিশ্রমও হবে প্রচুর। বৃষ রাশি: কথাবার্তায় মিষ্টতা বজায় থাকবে এবং আত্মবিশ্বাস ভরপুর থাকবে। পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক কাজের প্রতি আগ্রহ বাড়বে, যা আয়ের পথ প্রশস্ত করতে পারে। ব্যবসায় প্রসার ঘটবে, যদিও ছোটাছুটি […]

নিষ্ঠুর তৃণমূল সরকার উত্তরবঙ্গের চা বাগানগুলিকে শেষ করে দিচ্ছে : নরেন্দ্র মোদী

শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গ-বিরোধী তকমা দিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শিলিগুড়ির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “দার্জিলিং সহ উত্তরবঙ্গের একটি বিরাট অংশ চা-চাষের অঞ্চল।এখানকার চায়ের স্বাদ আমার চেয়ে ভালো আর কে জানে? কিন্তু আপনারা তো দেখছেন, এই নিষ্ঠুর তৃণমূল সরকার চা বাগানগুলোও ধ্বংস করে দিচ্ছে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “আপনাদের প্রতিবেশী […]