নন্দীগ্রামে পথসভা থেকে একাধিক প্রতিশ্রুতি শুভেন্দুর, বিজেপিকে জেতানোর আহ্বান

নন্দীগ্রাম :- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামে জোরকদমে প্রচার চালালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার খোদামবাড়ি এলাকায় পথসভা থেকে তিনি একাধিক প্রতিশ্রুতি দেন এবং বিজেপিকে জেতানোর আহ্বান জানান।এদিন সকালে গান্ধিমূর্তিতে মাল্যদান করে প্রচার শুরু করেন তিনি।

এরপর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। পাশাপাশি স্থানীয় বিষ্ণু মন্দিরে পুজো দেন শুভেন্দু। দলীয় কর্মী-সমর্থকরা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

পথসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতায় এলে আবাস যোজনার আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকার ঘরের পাশাপাশি অতিরিক্ত ৮০ হাজার টাকা দিয়ে সোলার প্লেট বসানোর ব্যবস্থা করা হবে, যাতে বিদ্যুৎ খরচ কমে। এছাড়াও প্রতিটি বাড়িতে পানীয় জল ও শৌচালয় নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।মহিলাদের জন্য বড় ঘোষণা করে তিনি জানান, বিজেপি সরকার গড়লে প্রতি মাসে ৩ হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fourteen =