কল্যাণীতে দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু, হরিণঘাটায় গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা

কল্যাণী : মঙ্গলবার নদীয়ার কল্যাণীর এ-৯ স্কোয়ার পার্কের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে হরিণঘাটায় গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাস, মন্ত্রী সুমনা সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শুভেন্দু। তাঁর দাবি, ২০২৫ সালে রাজ্যে ৪৬ হাজার দুর্গাপুজো অনুমোদিত হয়েছিল। এবার নতুন করে ১২ হাজার ৪০০টি পুজোর অনুমোদন দেওয়ায় মোট পুজোর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৪০০ হয়েছে।

এদিন হরিণঘাটায় গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির বিষয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রস্তাবিত বিমানবন্দরের জন্য জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়েছে।

পাশাপাশি, দুর্গাপুজোর দিনগুলিতে রাজনৈতিক বা অন্য কোনও সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে সবাইকে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান শুভেন্দু। বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপনের বার্তাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =