কলকাতা : বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি অমিত শাহকে ‘আধুনিক ভারতের চাণক্য’ বলেও উল্লেখ করেন।
রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নিতে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দুবাবু। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয় শুভেন্দুবাবুকে।
শনিবার ব্রিগেডের মাঠে সকালে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দুবাবুকে। ওই মিটিংয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুভেন্দু অধিকারী রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

