নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই মমতাকে কটাক্ষ করলো বিজেপি।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বুধবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতবার নন্দীগ্রামে হেরেছিলেন, তাই এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তাঁর ছিল না। তিনি ভবানীপুরেও হারবেন। এবারের পরাজয়ই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রার সমাপ্তি। জনগণ এবার তাঁর দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে।”
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম কেন ছাড়লেন? শুভেন্দু অধিকারী এবারও ভবানীপুর থেকে ২৫,০০০ ভোটের ব্যবধানে জিতবেন।”

