ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ঙ্খAঙ্ক)-এর উদ্যোগে আয়োজিত ভিশন ২০২৮-এ রবিবার উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুশীলনের ফাঁকে তিনি ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের খেলা মন দিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। পাশাপাশি কোচদের সঙ্গেও মতবিনিময় করে নিজের ক্রিকেটজীবনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ ভাগ করে নেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়। ছেলেদের উৎসাহ দিয়ে তিনি বলেন , তবাংলার ছেলেদের মধ্যে প্রতিভা আছে, সেটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এখন দরকার ঠিকভাবে নিজেদের তৈরি করা। অনুশীলনের কোনও বিকল্প নেই। ভুল হবে, খারাপ সময়ও আসবে, কিন্তু তাতেই থেমে গেলে চলবে না। নিজেদের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করে গেলে সুযোগ একদিন অবশ্যই আসবে।দতিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেন। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তাই একজন ক্রিকেটারকে বড় মঞ্চে সফল করে তোলে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, উৎপল চ্যাটার্জি, লক্ষ্মীরতন শুক্লা, অনুষ্টুপ মজুমদার-সহ রাজ্যের বিভিন্ন স্তরের কোচেরা।

