জগদ্ধাত্রী পুজোর নারায়ণ সেবার প্রস্তুতিতে হাত লাগালেন বিধায়ক শীতল কপাট

সুমন মণ্ডল, ঘাটাল : পুজোর আনন্দের পাশাপাশি সেবার কাজে সামিল হলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। পান্না গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে নরনারায়ণ সেবার।

সেই উপলক্ষে চলছে জোরকদমে প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতে শুধু উপস্থিত থাকাই নয়, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে হাত লাগালেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।

কখনও রান্নার কাজে, কখনও আবার সবজি কাটতে দেখা গেল বিধায়ককে। জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে সেবার কাজে অংশগ্রহণ করলেন তিনি। পুজোর আবহে বিধায়কের এই অন্যরকম ভূমিকা নজর কাড়ল গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *