জুলাইয়ের শুরুতেই স্বস্তি, দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের

নয়াদিল্লি : জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীদের স্বস্তি দিল তেল বিপণন সংস্থাগুলি। ১ জুলাই, বুধবার থেকে একধাক্কায় ১৮৩.৫০ টাকা কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

নতুন দাম বুধবার থেকেই কার্যকর হয়েছে। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমিয়েছে এবং সংশোধিত এই দাম বুধবার থেকেই কার্যকর হয়েছে।

দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে ২,৯৩০ টাকা করা হয়েছে। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে রেস্তোরাঁ, ধাবা, হোটেল ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ২,৯৩০ টাকা। এছাড়া বুধবার থেকে ৫ কেজির এফটিএল-এর দামও ১৩ টাকা কমানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + five =