নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ডাকল কমিশন

কলকাতা : পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকায় আছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। কমিশন সেই আর্জি খারিজ করে দিল।

কমিশন সূত্রে বুধবার জানা গিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ব্রিফিং বৈঠক ঘিরে কড়া অবস্থান নেওয়া হয়েছে। নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই প্রশিক্ষণে ডাকল তাঁরা। সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়সূচি মেনে ব্রিফিং বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্রিফিং বৈঠক ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। কমিশনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, আগে জমা পড়া ছাড়ের আবেদন বিবেচনার পর তা বাতিল করা হয়েছে। তাই যাঁদের নামে এই আবেদন জমা পড়েছিল, তাঁদের নির্ধারিত দিন ও সময়ে বৈঠকে অংশগ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =