৮-৯ সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা : ফের বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮-৯ সেপ্টেম্বর নাগাদ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এছাড়াও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবাসরীয় সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 20 =