মালদার হিংসা ও বিশৃঙ্খলাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি পুনাওয়ালার

নয়াদিল্লি : মালদার হিংসা ও বিশৃঙ্খলাকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে দাবি করলেন বিজেপি–র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

পুনওয়ালা শনিবার বলেন, তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এটি পূর্বপরিকল্পিত অভিসন্ধি ছিল, কারণ গ্রেফতার হওয়া প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে মমতা ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি-সহ টিএমসি-র সব শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা গিয়েছিল।

আমরা ইডি, সিবিআই, এনআইএ-র ওপর হামলাও হতে দেখেছি। মমতা ব্যানার্জি এবং টিএমসি-র দ্বারা প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ এবং রাজনৈতিক হিংসার প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে, যার অর্থ মাফিয়া সংস্কৃতি, এবং সেটাই মালদায় দেখা গেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =