“নেশা মুক্ত যুবা বিকশিত ভারতের জন্য” অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলেছে, মন কি বাত- এ বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত-এ দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নিলেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানটি ছিল ১৩৭-তম পর্ব।

রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত-এ বলেন, “নেশা মুক্ত যুবা বিকশিত ভারতের জন্য” এই অভিযান এই সময়ে সমগ্র দেশে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট, “নেশা মুক্ত যুব সমাজ ড্রাগ ফ্রি ইন্ডিয়া।” অনেক মানুষ, বিপুল সংখ্যায়, বিশেষ করে আমাদের যুব বন্ধুরা এর অংশ হচ্ছেন। প্রকৃতপক্ষে এটা ভারতের যুবসমাজের স্বাস্থ্য, ওদের আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্যও আমাদের সামগ্রিক সংকল্প।

নেশার প্রতি দুর্নিবার আসক্তি একজন মানুষকেই শুধু গ্রাস করে না এর কুফল তার সমগ্র পরিবার ও সমাজকে ভুগতে হয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের প্রশংসা করি যারা ড্রাগসের বিরুদ্ধে অন্যকে সচেতন করেন এবং নেশার কবলে পড়ে লড়াই করতে থাকা মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসেন। নেশা মুক্ত ভারতের জন্য আপনারা কোনও পাওয়ারফুল শ্লোগান তৈরি করতে পারেন? আমাদের ইয়ং মিউজিশিয়ানসরা এমন গান সৃষ্টি করতে পারেন যেখানে ড্রাগ ফ্রি লাইফের বার্তা থাকবে? ছাত্র-ছাত্রীরা এবং থিয়েটারের দল এর লোকেরা অন্তর ছুঁয়ে যাওয়া কোন ছোট নাটিকা লিখতে পারেন যার মধ্যে ড্রাগের বিপদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার পথের কথাও বলা থাকবে। আমাদের দেশে দারুণ দারুণ কনটেন্ট ক্রিয়েটারদের অভাব নেই। আমার অনুরোধ রইল যে ওরা যদি বিভিন্ন ভাষায় এমন কনটেন্ট তৈরি করেন তাহলে সমাজ এই দিশায় এগিয়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সংক্রান্ত প্রচেষ্টা হ্যাশট্যাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন।

কখনও কখনও ক্রিয়েটিভ এফোর্ট ফরমাল ক্যাম্পেন এর থেকে বেশি কার্যকরী হয়। আসুন ভারতের যুবশক্তিকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য, নেশা মুক্ত করার মতো পবিত্র কর্তব্যে আমরা সকলেই নিজেদের ভূমিকা পালন করি। আপনারা আপনাদের প্রচেষ্টাকে নেশা মুক্ত যুব সমাজ এই হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =