অভিষেকের বাড়িতে পুলিশ, আপ্তসহায়কের খোঁজেই এই তল্লাশি

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের খোঁজে কালীঘাটের অভিষেকের বাড়িতে তল্লাশি চালালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার ভোর রাতে জেলা পুলিশের দল ওই বাড়িতে আসে। আবাসনের বাইরের গেটে তালা ভেঙে ভিতরে ঢোকে বলে অভিযোগ। প্রায় সাড়ে চার ঘণ্টা তল্লাশি চলেছে বলে সূত্রের খবর। পরে পুলিশের দল বেরিয়ে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি তদন্ত সহযোগিতা করেছেন। তাঁর গোটা বাড়িতে তল্লাশি করা হয়েছে। পুলিশ অভিষেকের বাড়িতে আসার খবর পেয়ে সেখানে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোররাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা। তবে সুমিতের খোঁজ মেলেনি। সকাল ৮টার পর পুলিশ বেরিয়ে যায় অভিষেকের বাড়ি থেকে। জমি দুর্নীতির মামলায় কিছু দিন আগে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ।

বর্তমানে তিনি পুলিশি হেফাজতেই রয়েছেন। অন্য দিকে, আর্থিক তছরুপের একটি মামলায় সুমিতকে পুলিশ খুঁজছে। সুজয়কে জিজ্ঞাসাবাদ করেই তাঁর নাম উঠে আসে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =