১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার ব্যক্তি

কাঠমান্ডু : নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্পে।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার সময় প্রকল্পটির সুড়ঙ্গের ভিতরে কয়েকজন আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার উদ্ধার অভিযানের সময় তাঁদের মধ্যে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে নেপালের সেনাবাহিনী।

শুক্রবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলাকালীন সুড়ঙ্গের ভিতর থেকে কারওর ক্ষীণ আওয়াজ শুনে সেখানে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়।

দীর্ঘ ১০ দিন পর সুড়ঙ্গের ভিতর থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় ঘটনাটিকে বড় সাফল্য হিসেবে দেখছে উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =