এন্টালিতে ভাঙল পুরনো বাড়ির একাংশ

কলকাতা : শহর কলকাতায় ফের পুরনো ও জরাজীর্ণ বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। বুধবার সকালে এন্টালি থানার অন্তর্গত পুরনো পোস্ট অফিসের কাছে একটি পুরনো বাড়ির একাংশ হঠাৎই ভেঙে পড়ে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। এছাড়াও, ঘটনাস্থলে যায় কলকাতা পুরসভার কর্মীরা। সুরক্ষার স্বার্থে পুলিশ দ্রুত বাড়ির চারপাশে ব্যারিকেড করে দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুরসভার কর্মীরা রাস্তা থেকে বাড়ির ভগ্নাবশেষ সরানোর কাজ শুরু করেন। এই ঘটনার পর শহরের এমন পুরনো ও ঝুঁকিপূর্ণ কাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =