বিরোধীদের হট্টগোলে বিঘ্নিত সংসদের অধিবেশন, লোকসভায় পাস জন্ম-মৃত্যু সংশোধনী বিল

নয়াদিল্লি : বিরোধীদের তুমুল হইহট্টগোলে শুক্রবারও বিঘ্নিত হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ২০ জুলাই সিজেপি-র ছাত্র আন্দোলনের সময় পুলিশি পদক্ষেপের নিন্দা করে এদিন লোকসভা ও রাজ্যসভায় হইহট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের মধ্যেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আগামী ৩ আগস্ট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

এদিকে, লোকসভায় এদিনই পাস হয়েছে জন্ম-মৃত্যু সংশোধনী বিল। প্রথমবার মুলতবির পর দুপুর ১২টায় লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে, ‘সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ২০২৫’, ‘জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫’ এবং ‘কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল ২০২৫’-এর ওপর যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত করার প্রস্তাবটি অনুমোদন করা হয়।

এরপর প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৬’ বিবেচনার ও পাসের জন্য উত্থাপন করেন। বিরোধীদের হট্টগোলের মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বিলটি পেশ করেন। কোনও রকম আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি কক্ষে পাস হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 9 =