বর্ধমানে জঙ্গি গ্রেফতারের ঘটনায় ধৃত আরও এক, এই নিয়ে গ্রেফতার ৩

কলকাতা : বর্ধমান থেকে সন্দেহভাজন জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে সোমবার হাওড়া থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আদিত্য ওরফে রাজ। হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা সে। উমেশচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র (বিকম)।

রাতেই পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাঁকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে গ্রেফতার করা হয় আদিত্যকে। সোমবারই তাঁকে বর্ধমান আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে খবর, হাওড়ায় রাজ্যের মন্ত্রী উমেশ রাইকে খুনের হুমকি দিয়ে যে ফোন করা হয়েছিল, তার সঙ্গে এই আদিত্যের যোগ রয়েছে। তিনিই মন্ত্রীর বিভিন্ন তথ্য হামিমকে দিয়েছিল। মন্ত্রীর ছবি, গতিবিধি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি সংগ্রহ করেছিলেন তিনি। পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে তাঁর যোগ ছিল বলেও পুলিশের সন্দেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =