তারিখ পে তারিখ নয়, এবার ব্যাটে-বলে ফয়সালা ওন দ্য স্পট

আয়োজিত হল ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বেঙ্গল রাইজার্স

কলকাতা : এজলাসের সওয়াল-জবাব কিংবা আইনের কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাই কোর্টের মহিলা আইনজীবীরা। হাই কোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।

খেলার মাঠেই এদিন হলো ফয়সালা অন দ্য স্পট, যেখানে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল বেঙ্গল রাইজার্স। ছয় ওভারের এই টানটান উত্তেজনার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা রয়্যালস এবং বেঙ্গল রাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা রয়্যালস নির্ধারিত ওভারে ৬৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৫ রান তুলে সহজ জয় হাসিল করে নেয় চান্দ্রেয়ী দত্তের দল বেঙ্গল রাইজার্স।

দলের অধিনায়ক প্রতীতি দাস ও সহ-অধিনায়ক অমৃতা তিওয়ারির অনবদ্য রণকৌশল জয়ের পথ প্রশস্ত করে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আইনজীবীদের মতে পেশার ক্লান্তি দূর করে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে একাত্ম হওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 14 =