দেশজুড়ে ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান এনআইএ-র

নয়াদিল্লি : ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ড্রোন মারফত আসা বিপুল পরিমাণ অস্ত্র ও আইইডি উদ্ধারের মামলার তদন্তে দেশজুড়ে বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

শুক্রবার উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার এবং মহারাষ্ট্র— এই চার রাজ্যের মোট ১২টি ঠিকানায় একযোগে তল্লাশি চালান এনআইএ আধিকারিকেরা। জানা গেছে, উত্তর প্রদেশের ৫টি, রাজস্থানের ২টি, বিহারের ২টি এবং মহারাষ্ট্রের ৩টি স্থানে তল্লাশি অভিযান চালায় এনআইএ আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পাকিস্তানি চর জসবীর চৌধুরী এবং তার ভারতীয় সহযোগীরা ড্রোন ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক নিয়ে আসে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, পঞ্জাব, দিল্লি-সহ ভারতের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো ছিল এই চক্রের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =